ফ্রিডকিন গ্রুপ এভারটনকে বিক্রির জন্য বাজারে তুলেছে, এই খবর নিয়ে হাল সিটির বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ময়েস জানান, তিনি খুবই অবাক হয়েছেন।

ময়েস বলেন, “হ্যাঁ, আমি খুবই অবাক হয়েছি, কারণ তাঁরা মাত্র দেড় বছর আগে ক্লাবে এসেছিলেন। আমার মনে হয় আমাদের বেশিরভাগই ভেবেছিলেন তাঁরা আগামী ২০ থেকে ৩০ বছর ক্লাব পরিচালনা করবেন। তবে গ্রীষ্মকালীন দলবদলের সময় যেভাবে সব কিছু চলেছে, তার পর হয়তো আমরা কিছুটা আঁচ করতে পেরেছিলাম।”
“আমি কিছুটা অবাক হয়েছি, তবে হয়তো অবাক হওয়া উচিত ছিল না। আমি হতাশ নই, কারণ আমি এই ক্লাবকে খুব ভালোবাসি। তাঁরা যেকোনো সময় আমাকে কোচিংয়ের প্রস্তাব দিতে পারতেন, আর আমি সবসময়ই তা গ্রহণ করতাম।”
“এভারটন সমর্থকদের জন্য আমি আরও বেশি হতাশ, কারণ তাঁরা অনেক কঠিন সময় পার করেছেন, আর এই খবরটাই তাঁরা সবচেয়ে কম শুনতে চেয়েছিলেন। গত মৌসুমে বার্নলিকে ক্ষতিপূরণ দেওয়া ছাড়া আমরা খুব বেশি নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাইনি, তখন দল পয়েন্ট তালিকার ওপরের দিকে লড়াই করছিল।”
“তাই আমি বেশি হতাশ এভারটন সমর্থকদের জন্য, কারণ তাঁদের আবারও সেই ‘কে আমাদের মালিক হবেন’ পর্যায়ের মধ্য দিয়ে যেতে হবে। এটি একটি মহান ক্লাব। কেউ যদি এভারটন কিনতে চান এবং আমার সঙ্গে কথা বলতে চান, আমিই প্রথম তাঁদের বলব যে এভারটন কেনার যোগ্য।”
75BD নিরাপত্তা নোট
| বিষয় | যা যাচাই করবেন | ঝুঁকি কমানোর উপায় |
|---|---|---|
| অ্যাকাউন্ট | নাম, মোবাইল, পাসওয়ার্ড ও OTP | শক্তিশালী পাসওয়ার্ড এবং আলাদা পুনরুদ্ধার তথ্য ব্যবহার করুন। |
| লেনদেন | সীমা, রসিদ, পেমেন্ট নম্বর ও সময় | ট্রান্সফার আইডি সংরক্ষণ করুন এবং অচেনা উৎস এড়িয়ে চলুন। |
| আইন | নিজ এলাকার নিয়ম, বয়সসীমা ও অনুমোদন | স্থানীয় আইন না বুঝলে অংশগ্রহণ করবেন না। |
| 18+ | ব্যক্তিগত সক্ষমতা ও বাজেট | শুধু বিনোদন হিসেবে দেখুন, আয় বা ঋণ পরিশোধের উপায় হিসেবে নয়। |